শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

নার্স যাচ্ছে কুয়েতে, বেতন ৯০ হাজার টাকা

রিপোর্টারের নাম : / ৪৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ জুন, ২০২২

বাংলাদেশের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে ৫০ জন নার্স কুয়েতের সরকারি হাসপাতালে নিয়োগ পেয়েছেন। তাঁদের বেতন ৮০ থেকে ৯০ হাজার টাকার মধ্যে। মোট ৪৭৯ জন নার্স নিয়োগ পেতে যাচ্ছেন। আজ রবিবার প্রথম দফার দুটি ফ্লাইটে জাজিরা এয়ারওয়েজের ৫০ জন কুয়েতে যাবেন।

গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল জানায়, তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন ৫০ জন নার্স। সম্পূর্ণ বিনা মূল্যে আবাসিক সুবিধা ও খাওয়ার সুবিধাও দেওয়া হবে। মোট ৪৭৯ জন নার্স উত্তীর্ণ হয়ে কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়োগ পেতে যাচ্ছেন। প্রথম দফায় আজ ৫০ জন নার্স কুয়েত গমন করবেন।

কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে নার্স নিয়োগের লক্ষ্যে কুয়েতের সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কম্পানি, অ্যাডভান্স টেকনোলজি কম্পানি এবং বোয়েসেল যৌথভাবে কাজ করেছে। আগ্রহী নার্সদের অনলাইনে আবেদনের পর কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে মোট ৪৭৯ জন নার্স উত্তীর্ণ হন।

কুয়েতে নার্স নিয়োগকে কেন্দ্র করে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত ৮-১১ মে কুয়েত সফর করেন এবং নার্সদের কর্মক্ষেত্র ও বাসস্থান পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর