সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

লালমনিরহাটে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার বিকেলে শহরের মিশোন মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৩৮তম বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে কোম্পানির লালমনিরহাট, কুড়িগ্রাম, গঙ্গাচরা ও মিঠাপুকুর জোনাল অফিসের মনিটরিং ইনচার্জ বদিউজ্জামানকে ফুল দিয়ে সংবর্ধনা জানান কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এতে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, চিফ জোনাল ম্যানেজার মোঃ বদিউজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন, কোম্পানির কুড়িগ্রাম জোনের জোন প্রধান জিএম মিজানুর রহমান মিজান, গঙ্গাচরা অফিসের জোন প্রধান ডিজিএম মোক্তার হোসেন। লালমনিরহাট ইসলামি তাকাফুল জোন এর আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মিঠাপুকুর জোনের জোন প্রধান ডিজিএম মানোয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তাগন তাদের বক্তব্যে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৩৮ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে উপস্থিত সকলকে এর ধারাবাহিতা বজায় রেখে নতুন উদ্যমে কাজ করার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, গঙ্গাছড়া জোনের জোনাল ইনচার্জ মরিয়ম বেগম, মিঠা পুকুর জোনের এসিস্ট্যান্ট ইনচার্জ শহিদুল ইসলাম, কুড়িগ্রাম জোনের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহবুবার রহমান, লালমনিরহাট জোনের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নারায়ণ চন্দ্র বর্মন, মৌরী খাতুন, মিতালি আক্তার, মিলন কুমার, যামিনী কান্ত রায়, ফজলুল হক, আজিজুল হক, ব্র্যাঞ্চ ম্যানেজার রবিউল ইসলাম, মাসুমা আক্তার মিনু, লালমনিরহাট জোনের হিসাব রক্ষক সোহেল রানা, দলিল সেকশন মুরাদুজ্জামান বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রঞ্জিত কুমার। অনুষ্ঠানে লালমনিরহাট জোনে কর্মরত এজিএম, বিএম ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর