রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন

পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী

রিপোর্টারের নাম : / ১০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : উত্তর ও দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন “পদ্মা ব্যারেজ” প্রকল্প বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। পাবনার সুজানগরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।

​রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প স্থান সরাসরি পরিদর্শন শেষে মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই তথ্য জানান।
​পরিদর্শনকালে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

এটি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী—অর্থাৎ প্রায় সাত কোটি মানুষ এর সরাসরি সুফল পাবেন।

​কৃষি ও অর্থনীতিতে আমূল পরিবর্তনের আশা:
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর হবে এবং কৃষিভূমিতে সেচ সুবিধা ব্যাপক আকারে বাড়বে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া ব্যারেজটিকে ঘিরে জলবিদ্যুৎ উৎপাদন, নৌ-যোগাযোগের উন্নয়ন, মৎস্যসম্পদের বিকাশ এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পানি সরবরাহের নতুন সুযোগ সৃষ্টি হবে। এর আগে সকালে সুজানগরে মন্ত্রীবর্গের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ‘৬৯, পাবনা-২’ আসনের পক্ষ থেকে পানির সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সুজানগরের বিভিন্ন সড়কে সুসজ্জিত ব্যানার ও ফেস্টুনসহ সমবেত হন হাজারো সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা অতিথিদের ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রকল্প স্থান পরিদর্শন ও পথসভায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি), পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার আবু আশরাফসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
​পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের নদীর স্বাভাবিক নাব্য ও ভারসাম্য রক্ষার পাশাপাশি খরা ও সেচ সমস্যা পুরোপুরি দূর হবে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ দ্রুততম সময়ের মধ্যে এই মেগা প্রকল্পের কাজ বাস্তবায়নের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর