বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ শেখ হাসিনার

রিপোর্টারের নাম : / ২২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ জুলাই, ২০২২

সেপ্টেম্বরে দিল্লি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই সফরে নির্দিষ্ট কর্মসূচির বাইরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন বঙ্গবন্ধুকন্যা। চিঠি লিখে তিনি মমতাকে সেই ইচ্ছার কথা জানিয়েছেন।

পাশাপাশি চিঠিতে নিজেদের অর্থে নির্মিত সদ্য উদ্বোধন হওয়া এশিয়ার অন্যতম দীর্ঘ পদ্মা সেতু দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। মমতাকে পাঠানো চিঠিতে বঙ্গবন্ধুকন্যা লিখেছেন, আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল।

মাসখানেক আগে রাজশাহীর এক ঝুড়ি সুস্বাদু আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা। প্রাপ্তি স্বীকার করে প্রধানমন্ত্রীকে একটি আন্তরিক চিঠি দিয়েছিলেন মমতা। এরপরই ১২ জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানালেন বঙ্গবন্ধুকন্যা।

চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি। নবনির্মিত পদ্মা সেতুর মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতের সঙ্গে বাংলাদেশের আত্মিক বন্ধন আরও দৃঢ় হবে এবং বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলেও চিঠিতে আশা প্রকাশ করেছেন তিনি।

কলকাতায় মুখ্যমন্ত্রীর সচিবালয় নবান্ন সূত্রে মঙ্গলবার জানানো হয়েছে, বঙ্গবন্ধুকন্যার আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কবে বাংলাদেশ সফরে যাবেন, সে বিষয়ে এখনো কোনো সূচি নির্দিষ্ট হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর