রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পদ্মা সেতুতে পরীক্ষামূলক টোল আদায়

রিপোর্টারের নাম : / ২৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ জুন, ২০২২

পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে টোল আদায় করা হলো। গতকাল শুক্রবার এই টোল আদায় করা হয়। সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় প্রথম টোল দেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। তাঁর গাড়ির সঙ্গে থাকা আরো কয়েকটি গাড়ি থেকে টোল আদায় করা হয়।

পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টা ১৫ মিনিটে মাওয়া প্রান্তে কয়েকটি গাড়ি থেকে টোলের টাকা আদায় করা হয়। ইংরেজিতে লেখা টোলের রসিদে দেখা যায়, ওপরের অংশে লেখা ‘পদ্মা ব্রিজ মাওয়া পয়েন্ট। বাংলাদেশ ব্রিজ অথরিটি (বিবিএ)।

মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ। গভর্নমেন্ট অব বাংলাদেশ’। রসিদের নিচের অংশে টোলের বিবরণ লেখা রয়েছে। টোলের টাকা নগদে পরিশোধ করা হয়।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘আজকে শুধু পরীক্ষামূলকভাবে টোল দেওয়া হয়েছে। এটা আনুষ্ঠানিকভাবে টোল দেওয়া নয়। এ টোল দেওয়ার মধ্য দিয়ে মেশিন ঠিকভাবে কাজ করছে কি না, সফটওয়্যার সচল রয়েছে কি না ইত্যাদি বিষয় পরীক্ষা করা হয়েছে। ’

এদিকে পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতুর দুই পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল না নেওয়ার প্রস্তাব করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। গত ১৩ জুন অর্থ বিভাগে এই চিঠি পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর