বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

পদ্মা সেতুতে বসছে ভ্রাম্যমাণ আদালত

রিপোর্টারের নাম : / ২৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ জুন, ২০২২

পদ্মা সেতুর ওপর সোমবার সকাল থেকে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন  রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সেতু ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহলে থাকবে সেনাবাহিনী। গাড়ি থামালে এবং গাড়ি থেকে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা হবে গাড়ি।

এদিকে, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, যাত্রী ও সেতুর নিরাপত্তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতু বিভাগ ও প্রকল্পের সূত্রগুলো জানায়, প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ১৫ হাজারের বেশি গাড়ি পার হয়েছে। এর ৬০ ভাগের বেশি ছিল মোটরসাইকেল।

মোটরসাইকেল চালক ও যাত্রীদের অনেককেই সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা ও আড্ডা দিতে দেখা গেছে। এর ফলে সেতুতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।এর আগে আর যান চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন মারাত্মক আহত হয়েছেন। রোববার (২৬ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে পদ্মা সেতুর ঠিক কোন জায়গায় এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর