রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার। 

পবিত্র আশুরা উপলক্ষে সিন্নি রান্না করে প্রশংসায় ভাসছেন এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ৩৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

আজ ৯ মহররম পবিত্র আশুরা উপলক্ষে নেতাকর্মীদের জন্য নিজ হাতে সিন্নি রান্না করে ব্যাপক প্রশংসায় ভাসছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গণি চৌধুরী শুভ্র জানান, “অলরাউন্ডার জনতার এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা নেতা কর্মীদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াবেন বলে সকাল থেকে প্রস্তুতি নিয়েছেন। শেষ পর্যন্ত এত বড় আয়োজনের রান্নাটা করে তিনি সবাইকে অভিভূত করে আলাদা চমক সৃষ্টি করেছেন।”

অপরদিকে আরেকজন ফেসবুকার প্রশংসা করে লিখেছেন, ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাঙালির হাতে রান্নাটা শিল্প হয়ে উঠেছে। পরম যত্নে মনের মাধুরি মিশানো বাঙালির হাতের রান্নায় খাবারগুলো যেভাবে অমৃত হয়ে ওঠে সেই সৃষ্টি প্রণালি দেখলে সহজেই রান্নার শৈল্পিক দিক ধরা পড়ে। জীবনধারণের জন্যে যে খাওয়া দাওয়া, তার মধ্যেও যে কতো রকমফের, কতো ভাবনাচিন্তা, কতো প্রকল্পায়ন সেসব কল্পনা করলে এই নির্মাণ শৈলী দুনিয়ার বড়ো বড়ো শিল্পের চেয়ে কম মনে হবে না। আর এই শিল্পটি আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন নেত্রী প্রফেসর মেরিনা জাহান কবিতা আপার হাতের ছোঁয়ায় নিশ্চিত শিল্পোত্তীর্ণ হয়ে গেছে।
সন্ধ্যার পর থেকেই এরকম শতশত শত শত প্রশংসাজনক স্ট্যাটাসে ফেসবুকের ওয়াল জুড়ে সৌন্দর্য ছড়াচ্ছেন এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর