শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

পরিত্যক্ত কূপ থেকে জাতীয় গ্রিডে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস

রিপোর্টারের নাম : / ২৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ মে, ২০২২

সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির কৈলাশটিলার ৭ নম্বর পরিত্যক্ত কূপ থেকে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।  শনিবার রাত ৮টা ৪৫ মিনিট হতে এই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয় বলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপটিতে ২৯০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চিতে চাপ) পাওয়া যাচ্ছে।

২০১৭ সালে পানি উঠায় কৈলাশটিলার ৭ নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে এই কূপের ৩০১৫ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল। গত ফেব্রুয়ারিতে বাপেক্স কূপটিতে ওয়ার্ক ওভার (সংস্কার) শুরু করে। ২৪ এপ্রিল থেকে ওই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উৎপাদন শুরু হয়।

কৈলাশটিলা গ্যাসক্ষেত্রটিতে মোট ৭টি কূপ আছে। এর মধ্যে দুটি কূপ দিয়ে ২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হতো। এর সঙ্গে আরও ১৯ মিলিয়ন ঘনফুট যোগ হলো। কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে গ্যাস পাওয়া যায় ১৯৬২ সালে। গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৮৩ সালে। এই ক্ষেত্রের উত্তোলনযোগ্য গ্যাস মজুদ ৭৫৮ বিলিয়ন ঘনফুট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর