শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনায় অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

রিপোর্টারের নাম : / ২২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ মে, ২০২৬

এস আর শাহ্ আলম,স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনার বেড়ার প্রাণকেন্দ্র সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচির আয়োজন করেন উইথ নেট গ্লোবাল পাবনা জেলা শাখা।আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার তরুণ-তরুণী, শিক্ষার্থী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ চাই, নিরাপদ পৃথিবী গড়তে এখনই পদক্ষেপ চাই, এই স্লোগানে মুখর হয়ে ওঠেন।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি, নদীভাঙন, খরা ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি আশঙ্কাজনক ভাবে বেড়ে চলেছে।

এ পরিস্থিতি মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়। উইথ নেট গ্লোবাল পাবনা জেলার সমন্বয়ক মো. রাশেদ হোসেন বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় পরিবর্তন শুরু হোক আমাদের নিজেদের থেকেই। পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, পরিবেশবান্ধব নীতি বাস্তবায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। তরুণদের এ সচেতনতামূলক উদ্যোগ স্থানীয়ড মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।আয়োজকরা জানান, জলবায়ু ন্যায়বিচার ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর