শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

পিলখানায়  বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরীচ্যুতদের পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

রিপোর্টারের নাম : / ১৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ ২০০৯ সালের অনাকাঙ্ক্ষিত পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায়  চাকরীচ্যুত নিরাপরাধ বিডিআর সদস্যদের চাকরীতে পুর্নবহাল এবং এ কই সাথে পুনতদন্ত করে  ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বিডিআর সদস্যদের কে হত্যার বিচারের দাবিতে ঘন্টাব্যাপী   সিরাজগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে চাকরীচ্যুত শতাধিক সাবেক  বিডিআর সদস্যরা।

সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ  শহরের প্রাণকেন্দ্র  মুক্তির সোপানে  ২০০৯ সালের চাকরীচ্যুত সদস্যরা এই মানববন্ধন কর্মসূচী পালন ও সমাবেশ করেছে। পরে  শহরের বাজার স্টেশন এলাকায় পৌরসভা রোড় হয়ে

মানববন্ধন কর্মসুচী ও সমাবেশে চাকরীচ্যুত সাবেক বিডিআর সদস্যরা এবং পরিবার সদস্যদের অনেকে  গ্রহন করেন। মানববন্ধন ও সমাবেশ শেষে চাকরীচ্যুত বিডিআর সদস্যরা সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন  সাবেক বিডিআর সার্জেন্ট আতাউর রহমানের আহবানে বক্তব্যে রাখেন, সাবেক বিডিআর সদস‌্য আব্দুস সাত্তার,  রেজাউল করিম, রহুল আমীন,  সরোয়ার,  আব্দুল হালিম, মিজানুর,  বাবুল, হাবিলদার  আব্দুর রশিদ, আব্দুল ওয়াদুদ, এস.এম মাসুদ, ইউনূস আলী, শামীম, মিজানুর রহমান,  আব্দুল জব্বার,  ফরিদুল, নাহিদ হাসান, আবু হাসেম, হাবিলদার মামুন, প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সালে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্য ঢুকিয়ে বিডিআরে কর্মরত দেশপ্রেমিক সেনা অফিসার ও সাধারণ জওয়ানদের হত্যা করে। হত্যার পর সাধারণ বিডিআর সদস্যদের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের চাকরীচ্যুতসহ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্মম নির্যাতন করা হয়। এতে অনেক বিডিআর সদস্য নিহত হন। ১৫ বছর ধরে বিডিআর সদস্যরা চাকুরীতে না থাকলেও তারা কোন রাষ্ট্র বিরোধী উগ্রসংগঠনের সঙ্গে জড়িত হননি। মিথ্যা তদন্তের মাধ্যমে তাদের চাকরীচ্যুত করে নাটক সাজানো হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্তসহ চাকরীচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুর্নবহালের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর