সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিবন্ধীরা আর কারো বোঝা হয়ে থাকবে না! মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ

আশরাফুল হক, লালমনিরহাট: / ২৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৬ জুলাই, ২০২২

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ভাতা বৃদ্ধির পাশাপাশি তাদের কর্মসংস্থান তৈরি করা হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে বদ্ধপরিকর।

শনিবার (১৬ জুলাই) বিকেলে লালমনিরহাট সরকারি বালিকা শিশু পরিবার চত্বরে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে সুনাম অর্জন করেছেন।
তাই দেশে প্রতিবন্ধীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীদের কথা সরকার সব সময় ভাবেন। তাই তাদের জন্য নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এতে তারা যেমন শান্তিতে থাকবেন তেমনি কর্মসংস্থান সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করা হবে। প্রতিবন্ধীরা আর কারো বোঝা হয়ে থাকবে না।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিনে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শান্তি নিবাসে ৬০ বছর বয়সের ঊর্ধের প্রবীণ নারী-পুরুষরা আশ্রয় পাবেন। তারাও আর সমাজের বোঝা হবেন না বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

এ সময় তার সঙ্গে ছিলেন শান্তি নিবাসের প্রকল্প পরিচালক সাদিকুল হক, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর