সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রথমে অনুরোধ, না শুনলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ

রিপোর্টারের নাম : / ২৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ জুলাই, ২০২২

জ্বালানি সংকটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুকে এই বার্তা দিয়েছেন। প্রতিমন্ত্রী লিখেছেন, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে।

সোমবার রাত থেকেই এই অভিযান শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি)। সোমবার বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, পল্টন, ফকিরাপুলসহ বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করে ডিপিডিসির টিম। তারা প্রথমে মাইকে লাইট বন্ধ করার অনুরোধ করে। এর পরও যারা বন্ধ করেনি তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই সতর্কবার্তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য মন্তব্য করে প্রতিমন্ত্রী সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন এলাকায় ডিপিডিসির ৩৬টি বিদ্যুৎ অফিস থেকে দুটি করে টিম রাত ৮টার পর অভিযানে নেমে নির্দেশ অমান্যকারীদের সংযোগ বিচ্ছিন্ন করে।

অভিযানে বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান বলেন, আজ ডিপিডিসির ৩৬টি অফিস থেকে দুটি করে টিম রাত ৮টার পর গাড়ি নিয়ে টহল দেবে। প্রথমে অনুরোধ করা হবে, না মানলে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের চড়া মূল্যের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে প্রথমে সরকার স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ করে। এরপর ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সপ্তাহে এক দিন পেট্রল পাম্পগুলো বন্ধ রাখারও উদ্যোগ নিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর