সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কিছুদিন পর বিএনপিই বিএনপির ঘরে লুট করবে,সারজিস আলম।  টঙ্গীর আলোচিত মামলার রহস্য উদ্‌ঘাটন, পিপিএম-সেবা পদক পেলেন মেহেদী হাসান। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা

প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই দেশের অর্থনীতি গতিশীল:স্পিকার

রিপোর্টারের নাম : / ২৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই কভিড পরিস্থিতিতেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে। আজ শুক্রবার ঢাকাস্থ পীরগঞ্জ (রংপুর) সমিতির আসাদগেটস্থ ফ্যামিলি ওয়ার্ল্ডের গ্র্যান্ড হলে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি সকলকে পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে শুভেচ্ছা জানান।

পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার এস এম গোলাম মোস্তফা এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সমিতির প্রাক্তন সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের সকল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের অব্যাহত ধারার সঙ্গে কভিডের বিরূপ পরিস্থিতি মোকাবেলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রণোদনারও ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।

স্পিকার বলেন, পীরগঞ্জবাসী  প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক সুনজরে রয়েছে। তাই এ জনপদের জীবনমানের উন্নয়নসহ সকল ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে পূরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর