শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বঙ্গবন্ধুকে ইস্তাম্বুলে বড় পরিসরে পরিচিত করার আহ্বান

রিপোর্টারের নাম : / ২৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২১ আগস্ট, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন-সংগ্রাম ও কীর্তিকে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে বড় পরিসরে পরিচিত করাতে শহরের মেয়র ইক্রেম ইমামওলুর সহযোগিতা চেয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে-আলম। শনিবার (২০ আগস্ট) ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কনস্যুলেট জেনারেল জানায়, গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইস্তাম্বুলের মেয়র ইক্রেম ইমামওলু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন করেন বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে-আলম। সাক্ষাতে উভয়ে বাংলাদেশ-তুরস্কর মধ্যকার বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।

মেয়র ইক্রেম ইমামওলু ঢাকা সিটি কর্পোরেশন ও ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউন্যাসিপালিটির মধ্যে নাগরিক সেবা, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সৌন্দর্য-বর্ধনসহ বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির প্রস্তাব দেন। তিনি কনসাল জেনারেলের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রকে ইস্তাম্বুল সফরের আমন্ত্রণ জানান।

জবাবে কনসাল জেনারেল নূরে-আলম মেয়র ইমামওলুকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

মেয়র ইমামওলু বলেন, দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃপ্রতিম ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। কনসাল জেনারেল মেয়রকে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশীকাঁথা উপহার দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর