বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকারীরা এখনো ষড়যন্ত্রে লিপ্তঃ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৩২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন, কোটি কোটি শ্রমিকের রক্তে ঘামে শ্রমে এবং বলিষ্ঠ হাতের ছোঁয়ায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকারীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত, সেদিকে লক্ষ্য রেখে সকলকে পথ চলতে হবে। কাজিপুরের শ্রমিকদের উপস্থিতি প্রমাণ করে, আপনারা অনেক সুসংগঠিত, আপনাদের দুটি হাত দিয়ে রুটি রুজির ব্যবস্থাই শুধু করেন না, আপনাদের শ্রম মেধা দিয়ে সমাজ পরিবর্তনে আপনাদের অবদান অনস্বীকার্য।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।

রবিবার (১৪ আগষ্ট) সকাল দশটায় কাজিপুর উপজেলার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জাতীয় শ্রমিক লীগ কাজিপুর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে, যুগ্ন আহ্বায়ক আব্দুল সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,
জাতীয় শ্রমিক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব আলী, সহ-সভাপতি জয়নাল আবেদীন খান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের চান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার খান (রতু), কাজিপুর পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।

উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমূখ। অনুষ্ঠানে ১৫ আগষ্ট সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর