সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বন্যার্তদের পাশে সারা দেশে ১৪০ মেডিকেল টিম: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩০২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ জুন, ২০২২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বন্যা পরিস্থিতেতে সারা দেশে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব টিম প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে গিয়ে সেবা দেবে। ঢাকায় একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সরকারি দেবেন্দ্র কলেজ হল রুম মিলনায়তনে মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শনিবার এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, বিশেষ করে সিলেটের জেলা-উপজেলাগুলোতে একটি করে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে ডিসি, এসপি, সিভিল সার্জন, নার্স ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন। সবাই মিলেই কাজ করছেন। স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ অন্যান্য চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব নিয়ে যাচ্ছেন। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা, স্পিডবোডসহ যে কোনো বাহনের মাধ্যমে তারা মানুষকে সেবা দিচ্ছে।

জাহিদ মালেক বলেন, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালেও বন্যার পানি ঢুকে গেছে, সেখানে বিদ্যুৎ নেই। জেনারেটরের মাধ্যমে আমরা সে হাসপাতালের কার্যক্রম চালু রেখেছি। সরকার সব কাজ করছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও তিনি দিয়ে যাচ্ছেন।

মন্ত্রী এ সময় দেশবাসীর উদ্দেশে বলেন, দেশে করোনা বৃদ্ধি পাচ্ছে, করোনার জন্য আমাদের সজাগ হতে হবে। মাস্ক পরতে হবে এবং না নিলে অবশ্যই আপনারা বুস্টার ডোজ নিয়ে নিবেন। যতটুকু পারেন, সাবধানে থাকবেন।

জেলা মহিলা লীগের সভাপতি নিনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ-সদস্য মমতাজ বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর