মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

বরগুনার কাজিরাবাদ ইউপি উপ-নির্বাচন স্থগিত

খাইরুল ইসলাম মুন্না, বেতাগী বরগুনা / ৪২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জুন, ২০২২

বরগুনার বেতাগী উপজেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে।

রোববার (১২ জুন) বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহীদুল ইসলাম গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহীদুল ইসলাম রাইজিংবিডিকে জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৪৭.২১-৪২০ আদেশক্রমে বেতাগীর কাজিরাবাদের ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার জানান, কাজিরাবাদ ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের পরিবেশ নষ্ট করেছে চেয়ারম্যান ও মেম্বার পদের প্রার্থীরা। প্রচার-প্রচারণা শুরু থেকে কয়েক দফা সংঘর্ষ হয়েছে ২ চেয়ারম্যান ও মেম্বার পদের প্রার্থী ও সমর্থকদের। সবদিক বিবেচনা করে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আগামী ১৫ জুন বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন ও তালতলী উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণের কথা ছিল। কাজিরাবাদ নির্বাচন স্থগিত হলেও, তালতলীর ৬ ইউনিয়নে ভোটগ্রহণ চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর