বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার।

বাংলাদেশ কাতার থেকে দীর্ঘ মেয়াদে এলএনজি কিনতে চায়:প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘমেয়াদি ভিত্তিতে বাংলাদেশে এলএনজি রফতানির বিষয়ে কাতারের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে কাতার থেকে এলএনজি ক্রয় করছে এবং সরকার এটি দীর্ঘমেয়াদি সময়ের জন্য চালিয়ে যেতে চায়।’ বাংলাদেশে কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত সেরায়ে আলি আল-কাহতানি গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

কাতার থেকে বাংলাদেশের এলএনজি কেনার আকাক্সক্ষার জবাবে, বাংলাদেশে তার নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সাথে এলএনজি সরবরাহের বিষয়ে তাদের ১৫ বছরের চুক্তি রয়েছে এবং চুক্তিটি আরো দীর্ঘ সময়ের জন্য বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরো সুসংহত হবে। দূত উল্লেখ করেছেন যে আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ ফুটবল-২০২২ আয়োজনের জন্য স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশী কর্মীরা দক্ষতার সাথে কাজ করছেন। জবাবে প্রধানমন্ত্রী এ লক্ষ্যে আরো সহযোগিতার প্রস্তাব দেন। তিনি রাষ্ট্রদূত সেরায়ে আলি আল কাহতানির মাধ্যমে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো: তোফাজ্জেল হোসেন মিয়া।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর