বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইল চেয়ার বিতরণ

রিপোর্টারের নাম : / ২০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ মে, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নের বাগবাটি- রাজিবপুর অটিস্টিক স্কুলে প্রতিবন্ধীদের জন্য ৫০ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

বাগবাটি রাজিপুর অটিস্টিক স্কুলের আয়োজনে এবং দোস্ত এইড বাংলাদেশের সহযোগিতায়

শনিবার (১৮ মে) দুপুরে বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে উক্ত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

প্রধান আলোচক ছিলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ২ নং বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

স্বাগত বক্তব্য রাখেন, বাগবাটি রাজিপুর অটিস্টিক স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমরান হাসেমী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সিনিয়র শিক্ষক বীথি সাহা।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, দোস্ত এইড বাংলাদেশের স্বেচ্ছাসেবক সুমন সেখ এবং সংগীত শিল্পী রেনেসাঁ আলম।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষকগণ, কর্মচারীগণ, শিক্ষার্থী, অভিভাবকেরা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মানুষদের একাংশ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর