রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বালিয়াডাঙ্গীতে বিএনপি অফিসে হামলা,ভাংচুর ও মারপিটের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা বিএনপির সংবাদ সম্মেলন

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাও প্রতিনিধিঃ / ২২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সার, জ্বালানী তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে হামলা, অফিস ভাংচুর, নেতাকর্মীদের মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, বুধবার পুর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সন্ধা ৬টায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে সার, জ্বালানী তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে সমাবেশ চলছিল।

এমন সময় বিএনপি নেতা কর্মীদের বক্তব্যের জেরে আ’লীগের নেতা কর্মীরা সমাবেশ স্থলে এসে লাঠিসোঠা, রড, পাইপ, ধারালো অস্ত্র হাতে আতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা সমাবেশমঞ্চ, চেয়ার, টেবিল, প্রচার মাইক ভাংচুর করে। হামলায় বিএনপি কর্মী উজ্জ্বল, সোহেল, শফিকুল, সাদ্দাম, নাসিম হোসেন, কাইয়ুম, মকবুল, আমিরুল, মাসুদ, আল মামুনসহ প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়। এ সময় প্রায় ২ ঘন্টা যাবত উপজেলা বিএনপি কার্যালয়ে ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব ডা: আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা ও জেলা বিএনপি নেতাদের অবরুদ্ধ করে রাখা হয়।

পরবর্তিতে রাতভর তারা বিএনপির নেতা-কর্মীদের দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও দুটি মটরসাইকেল ভাংচুর করে। আমরা এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সুষ্ঠু তদন্তপুর্বক অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি পয়গাম আলী, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, রুহিয়া থানা বিএনপির আহবায়ক আনসারুল হক, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর