বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

বি এল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৫৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জ এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিএল (বনওয়ারীলাল) সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল   উক্ত  অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ -২ এর জাতীয়  সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ অতিথি ছিলেন জেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার    কাজি সলিমুল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ফারুক,  বীরমুক্তিযোদ্ধা ডাঃ জহুরুল হক রাজা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি  প্রমুখ   ।

সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  নুরুল আলম শেখ।

মাননীয় প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এর আগে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত এম পি মহোদয় স্কুলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্কুলের স্কাউটরা গার্ড অফ অনার প্রদর্শন করে। স্কুলের ছাত্র ছাত্রীরা প্রধান অতিথিকে পুষ্পবর্ষন করে সম্মান প্রদর্শন করে।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত এম পি   ছাত্র ছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা করতে উপদেশ দেন।তিনি মাদক ও বাল্যবিবাহকে না বলতে ছাত্র ছাত্রীদের আহবান জানান। তিনি বক্তৃতায় জননেত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের ও সিরাজগঞ্জের উন্নয়ন কার্যক্রমসমূহ সম্পর্কে  অবহিত করেন।
এসময়ে অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক,অভিভাবক, সুধীজন, গুনিজন,  গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত এবং প্রতিযোগিতা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর