রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

বিমানবন্দরে চুরির চেষ্টা নস্যাৎ: আনসারের তৎপরতায় হাতেনাতে আটক চোর।

নিজস্ব প্রতিবেদক: / ৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চুরির চেষ্টাকালে বাদশা মিয়া (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে বিমানবন্দরের আবাসিক এলাকার ট্রান্সমিটার বিদ্যুৎ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

টহল ডিউটির সময় কর্তব্যরত এপিসি মো: নাসির উদ্দিন, আনসার মোহাম্মদ জাহিদুল ইসলাম ও আজগর শেখ বিদ্যুৎ কেন্দ্রের ছাদে এক ব্যক্তিকে এসির আউটডোর ইউনিটের তার কাটতে দেখেন। সন্দেহ হওয়ায় আনসার সদস্যরা ধাওয়া দিলে চোর পালানোর উদ্দেশ্যে ছাদ থেকে নিচে লাফ দেয়।

তাৎক্ষণিকভাবে চারপাশ ঘেরাও করে বাদশা মিয়াকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আটক চোরকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিমানবন্দরের মতো দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কেপিআই স্থাপনার নিরাপত্তা রক্ষায় আনসার বাহিনীর এই তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদারিত্ব সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর