বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টঙ্গীতে শোকের ছায়া

রিপোর্টারের নাম : / ৬৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টঙ্গীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার সকাল থেকে টঙ্গীতে শিল্পকারখানা, অফিস–আদালত ও বিপণিবিতান বন্ধ থাকতে দেখা গেছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে টঙ্গীর এরশাদনগর এলাকার বড়বাজার, টঙ্গী বাজার, কলেজ গেট এলাকার পাইলট মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অধিকাংশ দোকানপাট ও অফিস বন্ধ দেখা যায়। বিভিন্ন মার্কেটে শোকবার্তার ব্যানার টাঙানো হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

এদিন দিনভর ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ ছিল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। সড়ক ও মহাসড়কগুলোও ছিল তুলনামূলকভাবে ফাঁকা।

টঙ্গীর এরশাদনগর এলাকার বড়বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মিরাজ মিয়া বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন দেশনেত্রী ও সত্যিকারের দেশপ্রেমিক। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা নির্দিষ্ট সময়ের জন্য বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সে অনুযায়ী জরুরি প্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখা হয়েছে।

বাজারের ব্যবসায়ী জয়নুল আবেদীন বলেন,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন দেশের সব মানুষের নেত্রী। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্তে দোকানপাট বন্ধ রেখে শোক পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর