বেড়ায় একমাসে ৪৩ জন মাদক কারবারি আটক
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান গেল জুন মাসের ১ থেকে ৩০ জুন রাত ১০ পর্যন্ত মোট ৪৩ জন মাদক কারবারি সহ সেবনকারিকে আটক এবং বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গেল জুন মাসে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ২৪ টি পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অভিযুক্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে জরিমানা সহ কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। এসব অভিযানে বেড়া মডেল থানা এবং আমিনপুর থানার পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন , মাদকের বিরুদ্ধে প্রশাসনের বিন্দুমাত্র ছাড় নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







