বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন।

বেড়ায় নজরুল বর্ষ উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রিপোর্টারের নাম : / ৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার: জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ এবং শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের লক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় পাবনার বেড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট (সোমবার ) সকালে বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুরে‌ন মায়িশা খান।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, জীবন ও আদর্শ তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী পর্বের আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়।
সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মূল প্রতিযোগিতা আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। মূলত ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতার বিকাশ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উদ্দেশ্যেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর