বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

বেড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমের বার্তা / ১৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের সঙ্গে স্থানীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ স্বভাব অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলান্ট চাকমা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরের মায়িশা খান, এএসপি সার্কেল লাবিব আব্দুলাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির আতাউর রহমান প্রমূখ।

মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, সেবা প্রদান ব্যবস্থার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, প্রশাসন ও জনসাধারণের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে উঠলে উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয় তুলে ধরেন এবং সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মী , রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর