শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রয়াত রুবি খাতুনের পরিবারের কাছে অনুদান বাবদ ৫ লক্ষ টাকার চেক হস্থান্তর। বেড়ায় পোড়ানো হলো ৩ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। উল্লাপাড়ায় অবৈধ পণ্য খালাসের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরল বেড়ার চরাঞ্চলের চিনাবাদাম খেতে। উল্লাপাড়ায় গাছ লাগানোকে কেন্দ্র করে ভাই বোনের সংঘর্ষ, উভয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ উল্লাপাড়ায় গাছ লাগানোকে কেন্দ্র করে ভাই বোনের সংঘর্ষ, উভয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ উল্লাপাড়ায় সাংবাদিকদের উপর হামলা: আসামি গ্রেফতারে বিলম্বে মানববন্ধনে ক্ষোভ উল্লাপাড়ায় সাংবাদিকদের উপর হামলা: আসামি গ্রেফতারে বিলম্বে মানববন্ধনে ক্ষোভ কোনাবাড়ীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার-১।

বেড়ায় পোড়ানো হলো ৩ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল

রিপোর্টারের নাম : / ২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

এস আর শাহ্ আলম , স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় মৎস্য আইনের আওতায় ৫২ টি নিষিদ্ধ চায়না দুয়ারি এবং ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের দাম প্রায় ৩ লাখ টাকা।

বৃহস্পতিবার  (২ জুলাই ) বিকেলে  বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায় , ঘটনার দিন সকালে  বেড়া উপজেলা মৎস্য অধিদপ্তর ও নগরবাড়ি নৌ- পুলিশের বিশেষ অভিযানে উপজেলার যমুনা ও হুড়াসাগর নদীর পায়না, পেচাকোলা ও লেওলাই পাড়ার বিভিন্ন পয়েন্ট থেকে ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে পৌর এলাকার ডাকবাংলো ঘাটে এনে  জনসম্মুখে নিষিদ্ধ এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় নগরবাড়ি নৌ- পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মুহাম্মদ ফখরুল ইসলাম সহ মৎস্য কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো.  মোকাররম হোসেন বলেন, চায়না দুয়ারি জাল মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর। অভিযান চালিয়ে ৫২টি চায়না দুয়ারি এবং ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে ভষ্মিভূত করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর