মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম : / ৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: পাবনার বেড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন বেড়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(৪ জুন) বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৈটোলা,  মৈত্রবাঁধা এবং বাটিয়াখড়া এলাকায় পৃথক পৃথক  অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।

এ অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।এ সময় উপস্থিত ছিলেন বেড়া থানার পুলিশ সদস্য সহ আরও অনেকে । জানা যায়,   কৈটোলা থেকে  আবদুল কাদেরকে  তিন মাসের কারাদণ্ড, বাটিয়াখড়া  গ্রামের শামীমকে ছয় মাসের কারাদণ্ড এবং পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লার কুখ্যাত মাদক ব্যাবসায়ী মো.স্বপন সরদারকে,  এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছর শেষে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।উভয় মাদক কারবারির থেকে মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে সেই সাথে তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং বিক্রি করে আসছে এসব প্রমাণিত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অপরাধীদের সাজা প্রদাণ করা  হয়।  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন,  জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর