বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ১১২ টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ আনসারের অভিযানে শিশু হাসপাতালে মোটরসাইকেল চোর আ/টক। খুমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: অগ্নি নির্বাপন ও উদ্ধারে সবার আগে আনসার সদস্যরা। সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন: বিপন্ন মানুষের পাশে আনসার ও ভিডিপি। আনসারের অভিযানে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল চক্রের এক সদস্য আটক। বান্দরবানে পাহাড়ধসে বন্ধ সড়ক, দ্রুত সচল করল হিল আনসার-ভিডিপি। বিমানবন্দরে চুরির চেষ্টা নস্যাৎ: আনসারের তৎপরতায় হাতেনাতে আটক চোর। বাঁশখালীর বন্যাদুর্গত ৩০০ পরিবারে ভিডিপি দলনেতাদের মানবিক সহায়তা। কাজিপুরে বিএনপি নেতা বাবলুর চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও দলীয় কার্যালয় ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেড়ায় ১১২ টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ

রিপোর্টারের নাম : / ৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর বৃক্ষরোণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে পাবনার বেড়া উপজেলায় ১১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষ রোপণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার ১১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১৫ জুলাই) প্রতিটি বিদ্যালয়ের আঙিনায় ৩ টি করে ফলজ,বনজ,ঔষদি গাছের চারা রোপণ করা হয়েছে।এ বিষয়ে নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আফরোজা আজাদ বিউটি বলেন আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ব্যপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে আমরা আমাদের বিদ্যালয়ের আঙিনায় ফলজ,বনজ,ও ঔষধি ৩ টি গাছ শিক্ষার্থী ও সহকারী শিক্ষকদের সঙ্গে নিয়ে রোপণ করি।
উল্লেখ, প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে ১৫ জুলাই বুধবার দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ৩ টি করে গাছের চারা রোপনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন -২ থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর