বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বেতাগী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

খাইরুল ইসলাম মুন্না  বরগুনা প্রতিনিধিঃ / ৩৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

বরগুনার বেতাগী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (০২ আগস্ট) রাতে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা ও সদস্যসচিব তারিকুজ্জামান টিটু স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বেতাগী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিককে আহ্বায়ক ও মো. গোলাম সরোয়ার রিয়াদ খানকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট বেতাগী উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে বেতাগী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. জাকির হোসাইনকে আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মিজানুর রহমান খানকে সদস্যসচিব করে ১৪ সদস্যবিশিষ্ট পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

বেতাগী পৌরসভা বিএনপির সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম বলেন, দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে। অসংখ্য নেতা-কর্মী বিভিন্ন মামলায় জর্জরিত। নতুন কমিটি হওয়ায় সব মিলিয়ে দলীয় কার্যক্রম গতিশীল হবে। অনেক তরুণ উদীয়মান দলে জায়গা পাবেন। আন্দোলন–সংগ্রামে গতি ফিরবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর