মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

বেতাগীতে মাঠ পর্যায়ে তৎপর নৌবাহিনী সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : / ২১০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

খাইরুল ইসলাম মুন্না-বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে পৌঁছে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন নৌবাহিনীর সদস্যরা। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে তাঁরা মাঠে অবস্থান করছেন।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে থেকে কমান্ডার আরাফাত ঊল ইসলামের নেতৃত্বে এ উপজেলায় দায়িত্ব পালন শুরু করেন তাঁরা। এসময় উপজেলার বিভিন্ন এলাকা ও ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নৌবাহিনীর সদস্যরা ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের উপকূলীয় এলাকা হিসেবে বরগুনার বেতাগী উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. রফিকুল ইসলাম বলেন, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌবাহিনীর সদস্যরা এসেছেন। তাঁরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দেবেন, টহল দেবেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন।

এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে খুলনার বিএমএস তিতুমীর নৌ ঘাঁটি থেকে যাত্রা শুরু করে বেলা সাড়ে ৩টার দিকে বেতাগী উপজেলায় পৌঁছায় নৌবাহিনীর কন্টিনজেন্ট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর