মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

বেতাগীতে সরকারি চাল বস্তা পরিবর্তন করে বিক্রির চেষ্টা ! ৮৯ বস্তা চাল জব্দ

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা : / ৩১১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

বরগুনার বেতাগীতে সরকারি চাল বস্তা পরিবর্তন করার সময় ভ্রাম্যমান আদালত অভিযানে চালিয়ে প্রায় সাড়ে ৩টন চাল জব্দ করা হয়। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। দীর্ঘদিন যাবত সরকারি চাল বস্তা পরিবর্তন করে প্যাকেটজাত করে খোলা বাজারে বিক্রি করে আসছে একটি চক্র। যার মূল হোতা হিসেবে কাজ করতেন খাদ্য বান্ধব কর্মস‚চির ডিলার ও বিএনপি নেতা মনির হোসেন লাভলু।

রবিবার বিকাল ৪ টায় শহরের হাইস্কুল রোডস্থ মনির হোসেন লাভলুর নিজের গুদামে বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত করা হচ্ছে সরকারি চাল এমন অভিনব প্রতারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। পরে বিষয়টি বরগুনা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নজরে আসলে শুরু হয় অভিযান।

বিকাল ৫টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন প্রায় ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে সরকারি চালের বস্তা থেকে অন্য বস্তায় চাল প্যাকেটজাত করার প্রক্রিয়ার সত্যতা পান।

এ সময়ে ৩ হাজার ২৭৫ কেজি চাল জব্দ করা হয়। তবে ওই ব্যবসায়ী লাভলুর দাবী তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে বিভিন্ন টিআর ও কাবিখার চাল ক্রয় করেছেন। তবে প্রশাসনের তথ্যানুযায়ী ওই চাল ওএমএস কর্মসূচির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, জব্দকরা চাল সরকারি এতে সন্দেহ নেই। সরকারি চাল মজুদকারীদের কোন ছাড় দেয়া হবে না। এ ঘটনায় রেগুলার মামলা প্রক্রিয়াধীন ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর