শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক সম্পন্ন।

রিপোর্টারের নাম : / ১১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক করেছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্তের জিরো পয়েন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম জানান, বৈঠকে বিজিবির পক্ষে তিনি এবং ভারতের ১৭২ বিএসএফ ব্যাটালিয়নের হরিদাসপুর কোম্পানি কমান্ডার নেতৃত্ব দেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সীমান্তের শূন্য রেখার কাছে এক বাংলাদেশির বাড়ির মেরামত। বিএসএফ অভিযোগ করেছে, সীমান্ত মেইন পিলার ১৮/৪৩ থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ডাক্তার বাড়ি’ এলাকায় আব্দুল হাসেম মোড়ল তার ঘরের টিনের চাল সরিয়ে টালি লাগাচ্ছেন এবং এটি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বিজিবি জানান, এটি আব্দুল হাসেম মোড়লের পৈতৃক ভিটা এবং তিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। ক্ষতিগ্রস্ত টিন পরিবর্তনের জন্য শুধু মেরামত করা হচ্ছে। তবে বিএসএফের আপত্তি বিবেচনায় সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাড়ির মালিককে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হবে।

উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বৈঠকটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে শেষ হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর