শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

বেলকুচিতে অস্ত্রের আঘাতে বৃদ্ধার মৃত্যু

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৬৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম চাঁন মিয়া (৭০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চাঁন মিয়া উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাতলাটি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

আহতের পরিবার ও প্রতক্ষ্যদর্শীরা জানান, গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাতলাঠি গ্রামের চাঁন মিয়ার বাড়িতে একই গ্রামের জব্বার হোসেনের ছেলে তারেক হোসেন, মৃত আজিজুল হকের ছেলে সামছুল হক ও মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে আক্তার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসীবাহিনী গিয়ে চাঁন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এটা দেখে চাঁন মিয়ার ছেলে শহিদুল ইসলাম এগিয়ে আসলে থাকেও বেধরক আঘাত করেন।

পরে তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহয়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চাঁন মিয়ার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে রেফার্ড করা হয়ে ছিলো। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় চাঁন মিয়া মৃত্যু বরণ করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থানায় মামলা হয়েছে। এক আসামীকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর