মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

বেলকুচিতে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচিতে সাড়ে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ মার্চ) রাতে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের খাষলক্ষীপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত সোহেল রানা (৪৪) ঐ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও সোহেল রানার স্ত্রী রুনা খাতুন (৩৬) কে আটক করা হয়।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের খাষলক্ষীপুর গ্রামসহ অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। রাতে তাদের বাড়ি থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর