বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

বেলকুচিতে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের উদ্দেশ্যে দেশের ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সারা বছর বিনামূল্যে দুধ পান করানোর পাইলট কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’- এর অধীনে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্য প্রদর্শনীর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ই মার্চ) সকাল ১১টায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়ায় অবস্থিত ৯ নং আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ পান করিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।

শিক্ষার্থীদের দুধ পান করানোর এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গৌরাঙ্গ কুমার তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) শিবানী সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রায়হান নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি দেলখোশ আলী প্রামাণিক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর