সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বেড়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এস আর শাহ্ আলম, বেড়া (পাবনা) প্রতিনিধি: / ৩৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বেড়া উপজেলায় সাম্প্রতিক নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের আয়োজনে ত্রাণ বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ সবুর আলী, প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনা ১ আসনের মাননীয় সংসদ সদস্য, বীরমুক্তি যোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এম পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক (বাবু), উপজেলা ভাইস-চেয়ারম্যান মেজবাহ-উল হক, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ শায়লা শারমিন ইতি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার, আওয়ামীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাবেক সভাপতি হাজ্বী নুর ইসলাম, বেড়া থানা কৃষকলীগের আহ্বায়ক হাজ্বী সাইদুল ইসলাম ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এ কে এম সায়েম মনি প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুল হক টুকু ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড চরনাগদা গ্রামের নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ’ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর