সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বেড়ায়  রিক্সাচালকের গ’লা কা’টা লা’শ উদ্ধার 

রিপোর্টারের নাম : / ১৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় ফজলুর রহমান (৫০) নামের এক বৃদ্ধ রিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে  উপজেলার বড়শিলা গ্রামের এক ধানক্ষেত থেকে নিহত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানক্ষেতে বৃদ্ধ রিক্সা চালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে গলা কাটা মরদেহ সহ পাশে পড়ে থাকা তাঁর ব্যবহৃত ব্যাটারি চালিত অটো রিক্সা উদ্ধার করেন।পুলিশের ধারণা, রাতের অন্ধকারে কে বা কাহারা তাঁকে ধানক্ষেতে ডেকে নিয়ে  গলা কেটে হত্যার পরে পালিয়ে যায়। বেড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লালবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

তবে এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না , তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি প্রতিবেদককে জানিয়েছেন।  নিহত রিক্সা চালক বেড়া পৌর এলাকার হাতিগাড়া গ্রামের মৃত আ.মান্নানের ছেলে। তিনি ওই গ্রামের ক্যানাল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর