মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

ব্রিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ জুন, ২০২৫

আজ গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে “ইনভেশন ইন রিসাইক্লিং অর্গানিক ওয়েস্ট ফর লো-কস্ট এন্ড লেবার ইফিসিয়েন্ট সয়েল ইমপ্রুভমেন্ট ইন সাউথ এশিয়া” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। কর্মশালায় সম্মানীত অতিথি ছিলেন যুক্তরাজ্যের এবারডিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সের প্রফেসর

পিট স্মিথ (Professor Pete Smith) এবং প্রফেসর জো স্মিথ (Professor Jo Smith)। স্বাগত বক্তব্য রাখেন ব্রির
মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উম্মে আমিনুন নাহার। ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর