শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট স্কুলের ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল আজিজ  ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি   / ৮৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট স্কুলের ২০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি ) সকাল থেকে বিকাল পর্যন্ত  স্কুল প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা। অনুষ্ঠানে উপজেলা সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ হুমায়ুন আহমেদ মুন ও পৌর ছাত্রদলের আহব্বায়ক পিন্টুর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ নুর মোজাহিদ স্বপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাফর ইকবাল হিরোক,সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিম উদ্দিন, মোঃ কামরুল হাসান, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক হুমায়ুন কবির,ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার সাংবাদিক আব্দুর রহিম,সফিক,মেহেদী হাসান,আব্দুল আজিজ প্রমুখ।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লে উপভোগ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং স্কুলের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক। 

এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত মহিলাদের জন্য ‘বালিশ খেলা ইত্যাদি। 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের অতিথি বৃন্দ পুরস্কার হাতে তুলে দেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর