রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন

ভারত থেকে একদিনে এলো আরও ৯২১ টন গম

রিপোর্টারের নাম : / ৩২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ জুন, ২০২২

পুরনো এলসির বিপরীতে বৃহস্পতিবার ভারত থেকে ২২ ট্রাকে করে আরও ৯২১ টন গম বাংলাদেশে এসেছে। গমের আমদানি বাড়ায় বন্দর ও সরকারের রাজস্ব আয়ও বেড়েছে। ভারতীয় সিএ্যান্ডএফ এজেন্ট অনিল ঠাকুর বলেন, ১২ মের মধ্যে হওয়া গমের এলসির যেগুলোর সুইফট কপি ওই দিনের মধ্যে ভারতে পৌঁছেছে সেগুলোর বিপরীতে গম রফতানি হচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার ১১ ট্রাকে ৪২৯ ও বৃহস্পতিবার ২২ ট্রাকে ৯২১ টন গম রফতানি করা হয়েছে। যেসব রফতানিকারক আরসি পাবে কাস্টমসে সেই কপি আসা সাপেক্ষে গম রফতানি অব্যাহত থাকবে। তবে বাকি এলসির বিপরীতে গম রফতানির বিষয়ে এখনও কোন নির্দেশনা দেয়নি কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পূর্বে ৪০/৫০ ট্রাক করে গম আমদানি হতো। কিন্তু ভারত গম রফতানি বন্ধ করে দিলে বন্দর দিয়ে কিছুদিন গম আমদানি বন্ধ ছিল। আট দিন বন্ধের পর ২৯ মে বন্দর দিয়ে আবারও ভারত থেকে গম আমদানি শুরু হলেও পরিমাণ ছিল কম। তবে সেই পরিমাণ বর্তমানে বাড়ছে। এতে বন্দর ও সরকারের আয়ও বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর