বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

ভারতীয় সহকারী হাইকমিশনারের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

বৃহস্পতিবার  ২৩ ফেব্রুয়ারী ২০২৩  রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের স্টুডিও থিয়েটারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও  শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে রবি উপাচার্য বলেন,  বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের সুমহান ত্যাগ ও অবদান বাঙালি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।দুই ভাতৃপ্রতিম দেশের সম্পর্ক রক্তের বাঁধনে বাঁধা। ভারতীয় সহ হাই কমিশনার তাঁর আনন্দ অভিব্যক্ত করে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে তিনি ধন্য। রবীন্দ্রনাথ দুই দেশের সঙ্গে সেতু রচনা  করেছেন।  সেই পথ ধরে  দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ অবারিত রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সে সুযোগ নিশ্চিতভবে কাজে লাগাবে।

বিকেলে শাহজাদপুর বনিক সমতি আয়োজিত উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী ও বণিক সমিতির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর