বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা প্রস্তাব সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন ফিরোজ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ

ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে ব্যাটারদের দুষলেন শান্ত

রিপোর্টারের নাম : / ২৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে বেশ আত্মবিশ্বাস নিয়েই ভারত সফর করে বাংলাদেশ দল। তবে প্রতিবেশী দেশটিতে দুই ম্যাচের সিরিজ খেলতে গিয়ে চিত্র বদলে যায় টাইগাররদের। এবার উল্টো হোয়াইটওয়াশ হয় নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের লিস্টে থাকা ম্যাচ দুইটির প্রথমটিতে ২৮০ রানের বড় ব্যবধানে হারের পর কানপুরে মঙ্গলবার (১ অক্টোবর)  টাইগাররা হারল ৭ উইকেটের বড় ব্যবধানে। দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো সফরকারীরা।

আজ কানপুর টেস্টের শেষ দিনে ম্যাচ হারের পর ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন মোটাদাগে। তিনি বলেন, দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। আপনি যদি আমাদের ব্যাটারদের দেখেন আমরা ৩০-৪০ বল খেলে আউট হয়ে গিয়েছি। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ, ব্যাটাররা যখন মাঠে নামেন, তখন বড় রান করতে হবে। সেই সময় যেভাবে অশ্বিন ও জাদেজা (চেন্নাইয়ে প্রথম টেস্ট) ব্যাট করেছিল। ওই পার্টনারশিপটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল।

তিনি আরও বলেন, বোলিং ইউনিট হিসেবে আমাদের সেই মুহূর্তগুলো দেখতে হবে- কীভাবে আমরা সেই উইকেটগুলো পেতে পারি। কানপুর টেস্টের প্রথম ইনিংসে দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার মুখে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুমিনুল হক। তার প্রশংসা করে শান্ত বলেন, এই টেস্টে (কানপুর) মুমিনুল যেভাবে ব্যাটিং করেছেন তা এগিয়ে যেতে সাহায্য করবে। আর মিরাজ দুই ইনিংসেই ভালো বোলিং করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর