বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

ভারতের ৮ কোম্পানি বাংলাদেশে গম রপ্তানিতে আগ্রহী: খাদ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ মে, ২০২২

মঙ্গলবার বিকালে তিনি বলেন, “আমরা ভারত থেকে কখনও গম নিইনি। শুধু যুদ্ধের কারণে ছয়টা টেন্ডার করা হয়েছে, প্রতি টেন্ডারে ৫০ হাজার টন করে এবং ৩ লাখ টন গম এলসি খোলা হয়েছে।” এর মধ্যে ভারত থেকে দেড় লাখ টন গম বাংলাদেশে পৌঁছেছে। আর বাকি দেড় লাখ টন আসার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

গত ১৩ মে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়- ভারত, প্রতিবেশী ও সঙ্কটে থাকা দেশগুলোর খাদ্য নিরাপত্তার জন্য গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে যারা আমদানির জন্য অবাতিলযোগ্য ঋণপত্র (আইএলওসি) খুলেছে, তাদের পণ্য পেতে বাধা নেই। তাছাড়া ভিন দেশের সরকারের অনুরোধে ভারত সরকার সায় দিলেও গম রপ্তানি করা যাবে।

খাদ্যমন্ত্রী বলেন, “ভারতের ৭ থেকে ৮টি কোম্পানি আগ্রহ দেখিয়েছে, তারা যখন দেখলো যে প্রতিবেশী রাষ্ট্রের জন্য গম রপ্তানিতে কোনো অসুবিধা নেই।”

এসব কোম্পানি বাংলাদেশকে ‘অফার লেটার’ দিয়েছে জানিয়ে তিনি বলেন, “এগুলো বাংলাদেশ সরকারের পক্ষে ইন্ডিয়া দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

“অফার দেওয়া কোম্পানিগুলো গম রপ্তানি করার মত যোগ্য কি না, তা যাচাই-বাছাই করে এবং দাম নির্ধারণ করার পর গম আনব, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং দরদাম মিলে।”

সরকার থেকে সরকার পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ-ভারতের গম আমদানি-রপ্তানির সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে চিঠি দেওয়া হয়েছে আর টেলিফোনেও কথা হয়েছে। ৩০ মে ভারতে একটি বৈঠক আছে, সেখানে পররাষ্ট্রমন্ত্রী থাকবেন।”

এরইমধ্যে সোমবার রাশিয়া থেকেও গম দেওয়ার প্রস্তাব এসেছে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন। ইউক্রেইনে অভিযান শুরুর কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার কাছ থেকে গম আনতে কোনো অসুবিধা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে সমস্যা দেখছেন না তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর