শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

ভালুকায় বাক ও বুদ্ধি প্রতিবন্ধির জমি দখলের চেষ্টা

সারুয়ার হাসান,ভালুকা প্রতিনিধি: / ২৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুন, ২০২২

ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাঠালী এলাকার মিয়াদ খাঁন(৩২),সুমন খাঁন(৪০) ও চান্দরাটি গ্রামেরমিহিনের বিরুদ্ধে নিরীহ বাক ও বুদ্ধি প্রতিবন্ধির জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে৷

নজরুল ইসলাম খান (বাক ও বুদ্ধি প্রতিবন্ধি)ও।এমরান খানের(বাক প্রতিবন্ধি) ভাগিনা প্রকৌশলী তারেক আজিজ জমিতে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করাসহ হত্যার হুমকি দেয়। এ ঘটনায় জমির মালিকের ভাগিনা ভূক্তভোগী প্রকৌশলী তারেক আজিজ বাদী হয়ে গত ১৫(জুন)বুধবার ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভালুকা মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়রীতে বাকও বুদ্ধি প্রতিবন্ধীদের পক্ষে বাদী প্রকৌশলী তারেক আজিজ উল্লেখ করেন,ভালুকা পৌর শহরের ৯ নং ওয়ার্ড কাঠালী এলাকায় গত বুধবার সকালে কাঠালী গ্রামের মুচারভিটা জনৈক শরিফ এর বাড়ীর পাশে তার জমিতে উপস্থিত হলে মোঃ মিয়াদ খাঁন,মোঃ সুমন খাঁন, মোঃ মিহিন তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে।

এক পর্যায়ে মিয়াদ খাঁন, সুমন খাঁন,মিহিন আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় বুধবার১৫(জুন) ভুক্তভোগী প্রকৌশলী তারেক আজিজ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এব্যাপারে মিয়াদ খানের চাচা আনাস খান বলেন এটা আমাদের জমি আমরা দখল করে আছি ৫৯ বছর যাবৎ আমরা জমি দখল করিনি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে তদন্ত করে দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর