শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

ভালুকায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ফরম ফিলাপের অর্থ আত্বসাতের অভিযোগ

সারুয়ার হাসান সজিব ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: / ৩২১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ জুন, ২০২২

ময়মনসিংহের ভালুকায় এক মাদরাসা সুপারের বিরুদ্ধে এসএসসি সমমান দাখিল পরিক্ষার্থীর রেজিঃ ফি এবং ফরম ফিলাপের অর্থ আত্বসাতের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কাচিনা ইউনিয়নের টাসকাপাড়া ডি এস বালিকা দাখিল মাদরাসার সুপার আমিনুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভুগী মোছা.পারভিন নামের এক ছাত্রী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে পারভিন বলেন, আমি দরিদ্র বাবার সন্তান। আমার বাবা মাটি কাটার কাজ করে আমার পরাশুনার খরচ বহন করেন। কিন্তু সম্প্রতি আমার এস এস সি (দাখিল) পরিক্ষার ফরম ফিলাপের জন্য ২ হাজার ৫ শত টাকা দিয়েছি। বাবা কোন মতেই আমার ফরম পুরনের জন্য সম্পূর্ন টাকার ব্যবস্থা করতে না পারায় বাবার কাজের কোদাল বিক্রি করে দেন। পরে আমি মাদরাসার সুপার আমিনুল স্যারের কাছে ২৫০০ টাকা জমা দেই। এবং বিদায় অনুষ্ঠানের জন্য চাদা প্রদান করি। কিন্তু এডমিট কার্ড আনতে গেয়ে শুনি আমার নাকি রেজিষ্টেশনই হয়নি। হতভম্ব হয়ে সুপার স্যারের কাছে জানতে চাই। তিনিও বলেন তুমার রেজিষ্ট্রেশন হয়নি। এমতাবস্থায় আমি কোন কোল কিনারা না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরা লিখিত অভযোগ দায়ের করি। আমি যে কোন মূল্যে ২০২২ সনের এস এস সি পরিক্ষায় অংশ গ্রহন করতে চাই।

এ ব্যাপারে মাদরাসার সুপার আমিনুল ইসলামের কাছে মোবাইল ফোনে বক্তব্য চাইলে তিনি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর