শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

মসজিদের নামাজ পড়াবস্থায় ভাইয়ের ছোড়ার আঘাতে আরেক ভাই মৃত্যুশয্যায়!

আশরাফুল হক, লালমনিরহাট: / ২৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

লালমনিরহাটে মসজিদের নামাজ পড়াবস্থায় ছোট ভাইয়ের ধারালো ছোড়ার আঘাতে বড় ভাই মৃত্যুশয্যা হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এ ঘটনায় সদর থানায় ২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফী বাসষ্ট্যান্ড এলাকার আল-আজিজিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় ছোট ভাই আবুল হোসেনের ধারালো ছোড়ার আঘাতে বড় ভাই আলহাজ্ব আঃ খালেক গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফী বাসষ্ট্যান্ড এলাকার মৃত-হানিফ উদ্দিনের পুত্র আলহাজ্ব আঃ খালেকের সাথে তার আপন ছোট ভাই আবুল হোসেনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আলহাজ্ব আঃ খালেককে খুন জখম করার হুমকি প্রদান করা সহ ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন ছোট ভাই আবুল হোসেন। এরই ধারা-বাহিকতায় (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় সময় আলহাজ্ব আঃ খালেকের স্থানীয় মোস্তফী আল আজিজিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য সিজদায় যাওয়ার সুযোগে ছোট ভাই আবুল হোসেন ধারালো ছোড়া দিয়ে ঘারে কোপ মারে।

ওই সময় আঃ খালেকের ঘার ও পিঠে কেটে রক্তাক্ত জখম সৃষ্টি হয়। একপর্যায়ে নামাজ শেষ হইলে, সকল মুসল্লিগণ ক্ষিপ্ত হইয়া আবুল হোসেনকে আটক করার চেষ্টা করেন। কিন্তু আবুল হোসেনের হাতে থাকা ধারালো ছোড়া দিয়ে সকল মুসল্লিগণ ভয়ভীতি দেখাইয়া মসজিদ থেকে দৌড়ে নিজ বাড়িতে পালিয়ে যান।

পরে রক্তাক্তবস্থায় আলহাজ্ব আঃ খালেককে তার বাড়ির লোকজনসহ স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাস-পাতালের ভর্তি করান। যার রেজিঃ নং-২২৩০০০/৪, তারিখ: ১৪/০৯/২০২২ইং। ওই সময় সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আঃ খালেককে অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় আলহাজ্ব আঃ খালেকের স্ত্রী মোছাঃ পরিনা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় আবুল হোসেন ও তার স্ত্রী মাসুদা বেগমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর