রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

‘মহাসড়কে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না’ পুলিশ সুপার-হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক: / ২২২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ জুন, ২০২৩

‘মহাসড়কে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না’হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেছেন, মহাসড়কে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না।

বগুড়া-ঢাকা,হাটিকুমরুল-বনপাড়া,বগুড়া-পাবনা মহাসড়কসহ মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে হাইওয়ে পুলিশ।

তিনি বলেন,কোন সংগঠনের নামে বা হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি চাঁদাবাজি কিংবা অনিয়মে জড়িত থাকে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সড়ক ও জনপদ বিভাগের ডাক বাংলোতে হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এসব কথা বলেন।

এ সময় মহাসড়কের পাশে অবস্থিত খাবার হোটেলে ও হাট ইজারাদের সাথে আসন্ন ঈদ-উল আযাহা উপলক্ষে যানজট নিরসন মহাসড়ক সংস্কার দুর্ঘটনা হৃস সংক্রান্তে সমন্বয় সভা করা হয়।

তিনি আরো বলেন, সব মহাসড়কে সব ধরনের অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশকে আরও দায়িত্বশীল হয়ে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে হাইওয়ে পুলিশকে আরও সতর্ক থাকতে হবে।

সভায় বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান সব নির্দেশনা প্রতিপালনে বগুড়া রিজিয়ন সর্বদা সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য রাখেন- হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদরুল কবির, টিআই মনিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা, হোটেল মালিকগন,হাট ইজারাগন ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর