বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

মা ইলিশ সংরক্ষণ অভিযানে সিরাজগঞ্জে ১৩ জেলে আটক

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ এর ২য় দিনে যমুনা নদীতে সিরাজগঞ্জ সদর অংশ হতে অভিযান চালিয়ে ১৩ জেলে আটক করে জেল – জরিমানা ও জালপুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ অক্টোবর) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত উক্ত অভিযান পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নৌ-পুলিশ সিরাজগঞ্জ সহযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৩ জন জেলেকে ১ লক্ষ ৪০ হাজার মিটার অবৈধ জালসহ আটক করা হয়।

পরবর্তীতে সিরাজগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস. এম. রকিবুল হাসান মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ১৩ জনের মধ্যে ৬ জনকে জেল এবং ১জনকে ৫০০০ টাকা ও বাকী ৬জনকে ৫০০ টাকা করে সর্বমোট ৮০০০ টাকা জরিমানা করেন এবং আটককৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী সহ নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ আরিফুল ইসলাম ও তাঁর টিম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর