শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

মাওয়া ঘাটের স্পিডবোট চলবে ঢাকার চারপাশে

রিপোর্টারের নাম : / ২০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌপথে স্পিডবোটের (দ্রুতগতির নৌযান) মাধ্যমে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার সকালে টঙ্গী নদীবন্দরে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রফিকুল ইসলাম বলেন, আপাতত পরীক্ষামূলকভাবে দুটি রুটে পাঁচটি স্পিডবোট দিয়ে এই সেবা চালু করা হবে। পরে এটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে নির্ধারিত রুট দুটি হচ্ছে টঙ্গী-কড্ডা ও টঙ্গী-উলুখোলা। এরপর কড্ডা-গাবতলী ও গাবতলী-সদরঘাট রুটে এ সেবা চালু করা হবে। রুট ঠিক হলেও এখন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়নি।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইনফিনিটি মেরিটাইমের মাধ্যমে এ সেবা চালু করা হচ্ছে। প্রতিষ্ঠানটি যেসব স্পিডবোট চালাবে, সেগুলো আগে মাওয়া ঘাটে চলত। পদ্মা সেতু চালু হওয়ার পর মাওয়া ঘাটে স্পিডবোটের চাহিদা কমে গেছে। অন্যদিকে ঢাকা শহরে সড়কপথে যানজটের কারণে বৃত্তাকার নৌপথে নির্বিঘ্ন যাত্রী পরিবহনের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওই সম্ভাবনা কাজে লাগাতে নেওয়া হয়েছে এ উদ্যোগ।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান, শনিবার বেলা ১১টায় টঙ্গী নদীবন্দরে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রাজধানীতে যানবাহনের চাপ কমাতে চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয় দুই দশক আগে ২০০০ সালে। কথা ছিল, এই নৌপথ দিয়ে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াত করতে পারবে মানুষ। বৃত্তাকার নৌপথে ২০০৪, ২০১০, ২০১৩ ও ২০১৪ সালে চার দফা ওয়াটার বাস ও লঞ্চ নামানো হয়েছিল। তবে সব কটি কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায়। এবার নামানো হচ্ছে স্পিডবোট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর